করোনা আক্রান্তকে অক্সিজেন সেবা দিচ্ছে মৌলভীবাজার সমিতি

প্রকাশিত: 5:19 PM, August 30, 2021

করোনা আক্রান্তকে অক্সিজেন সেবা দিচ্ছে মৌলভীবাজার সমিতি
করোনা আক্রান্ত রোগীকে ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে সিলেটস্থ মৌলভীবাজার সমিতি।
সিলেট শহরে বসবাসরত মৌলভীবাজার জেলা বাসীদের সংগঠন “মৌলভীবাজার সমিতি, সিলেট” করোনা বা যেকোন শ্বাসকষ্টের রোগীকে সিলেট শহরে বাসায় গিয়ে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে । প্রভাতবেলা ডেস্ক♦
গত ১৮ আগষ্ট থেকে মহতি এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। যেকোন সময় সংগঠনটির ০১৭১৮-৪০০৪২২/০১৯৭১৩১১৫৭৪ নম্বর এ কল দিলেই একান্ত প্রয়োজনীয় রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন সংগঠনের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান।
জানিয়েছেন মৌলভীবাজার সমিতির নেতা মাহবুব ফেরদৌস।
শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মাহবুব ফেরদৌস তার টাইমলাইনে জানান,রোববার নগরীর শিবগঞ্জস্হ লাকড়ি পাড়ার জনৈক রোগীর বাসায় অক্সিজেন সেবা দিয়ে রোগীকে শ্বাসকষ্টের কঠিন মুহুর্তে কিছুটা সেবা দেয়ার সৌভাগ্য লাভ করল সামাজিক সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেট।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ