সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩ হাজার ৫৪১ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভাইরাসটি বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৪৪ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৪২৬ জন। এ ছাড়া চিকিৎসাধী অবস্থান আছেন ৫ লাখ ৯২ হাজার ৭১ জন। তাদের মধ্যে ৫ লাখ ৬১ হাজার ৬৫৫ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৩০ হাজার ৪১৬ জনের অবস্থা গুরুতর।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।
করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি