সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়াম লীগ নেতা সাবেক আজাদুর রহমান আজাদের শারিরিক অবস্থা উন্নতির দিকে। গতকালের চেয়ে আজ ভালো আছেন। তাকে অক্সিজেন দেয়্ হচ্ছে। পাতলা পায়খানাও বন্ধ হয়েছে। তিনি শারীরিকভাবে একটু দুর্বল। রাতে রক্ত চলাচল ৯২ শতাংশ ছিল যা এখন ৯৬ শতাংশ।
এ তথ্য জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
করোনাভাইরাস সিলেটে সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ।সহযোগিতা করেছেন দিনরাত। গত ২৩ মে তিনি নিজেই আক্রান্ত হন করোনায়। প্রথমে তার টিলাগড়ের বাসায় আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার তার শরীরের অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র আরো জানান, বৃহস্পতিবার রাতে তিনবার ডায়রিয়া হওয়ার পাশাপাশি আজাদের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শরীরের রক্ত চলাচল একটু কমে যায়। রাতে তার শরীরের অবস্থা খারাপ হওয়ায় একটু শঙ্কা দেখা দিলেও শুক্রবার সকাল থেকেই তিনি শঙ্কামুক্ত আছেন।
কাউন্সিলর আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন তার ব্যক্তিগত সহকারী মিলন কুমার শাহা। তিনি বলেন, ‘আমি তার সাথে আছি। তিনি ভালো আছেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী নিয়ে ছুটেন কাউন্সিলর আজাদ ও তার স্ত্রী ব্রিটিশ কাউন্সিলর নাজমা রহমান। গত ৫ মে স্ত্রী নাজমা যুক্তরাজ্যে চলে যান আর ২৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হন কাউন্সিলর আজাদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি