কাপালির অলরাউণ্ড নৈপূণ্যে ধরাশায়ী ইয়াং পেগাসাস

প্রকাশিত: 7:23 PM, December 30, 2023

কাপালির অলরাউণ্ড নৈপূণ্যে ধরাশায়ী ইয়াং পেগাসাস
তানজীল শাহরিয়ার: একদিনের বিরতির পর মাঠে গড়ালো মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র খেলা। লিগের ৯ম ম্যাচে অলক কাপালির অলরাউণ্ড নৈপূণ্যে ইয়াং পেগাসাস ক্লাবকে ১৩৮ রানে হারিয়েছে শক্তিশালী বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।

 

টসে হেরে ১ম ইনিংসে ব্যাট করতে নামে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র। ইয়াং পেগাসাসের ইমন দলীয় ৭ রানে অপেনার সামি আর রাহাতুল ফেরদৌস জাভেদকে সাজঘরে ফেরত পাঠান। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বঙ্গবীর।

 

অন্য অপেনার ইমতিয়াজ হোসেন তান্না, এবং চারে নামা আহমেদ সাদিকুর রহমান তাজিন ৩য় উইকেটে ৪৯ রান তুলে প্রাথমিকভাবে বিপর্যয় সামাল দেন। ৪র্থ উইকেটেও মুস্তাফার সঙে তান্না ৪৩ রানের জুটি গড়েন। দলীয় ৯৯ রানে মুস্তাফা এবং ১০৩ রানে তান্না আউট হয়ে ফিরলে আবার একটা ধাক্কা খায় বঙ্গবীর।

 

তান্না ৭টি চারে তার ৬৪ রানের ইনিংসটি সাজিয়েছেন।

 

অভিজ্ঞ অলক কাপালি এবং এজাজ আহমেদ ৬ষ্ঠ উইকেট জুটিতে ৬৮ রান তুলে বঙ্গবীরকে ২০০ রানের দিকে অনেকখানি এগিয়ে দেন। ৭ নম্বরে নামা এজাজ আক্রমণাত্মক ব্যাটিং করে ইয়াং পেগাসাসের বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন। এজাজ ৩৭ বলে ৩৮ রান করে ফিরে গেলেও অলক কাপালি স্বভাবসুলভ ভঙ্গিতে বোলারদের ওপর প্রাধান্য বিস্তার করে ব্যাট করেছেন। ৫৭ বলে ৫৪ করেন অলক কাপালি। তার ইনিংসে ছিলো ৫টি চার এবং ১টি ছক্কা।

আরও পড়ুন  সিলেটে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

 

তাঁর বিদায়ের পরেও বঙ্গবীরের রানের চাকা সচল রাখেন লোয়ার অর্ডারে নামা ব্যাটাররা। সম্রাট ২২, রাহি ১৫, জয়নুলও ১৫ রান করে অপরাজিত থাকেন।

 

ইয়াং পেগাসাসের ইমন ৩৭ রান দিয়ে, মুরাদ ৩৯ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করেন। সৌরভ ২টি, লিমন এবং রাহিম ১টি করে উইকেট লাভ করেন।

 

নির্ধারিত ৫০ অভারে সবক’টি উইকেট হারিয়ে ২৬২ রান তোলে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।

 

অলক কাপালি এবং আবু জায়েদ রাহি’র বোলিংয়ে ২২ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বসে ইয়াং পেগাসাস। ৪র্থ উইকেটে ইমরান এবং আরমান ২৪ রান তুলে উইকেট ইয়াং পেগাসাসের ইনিংসকে কিছুটা স্থিতিশীল করেন।

 

৫ম উইকেটে অধিনায়ক উমেদ আলীর সঙে ৩৭ রান তোলেন ইমরান। ৮৩ রানে উমেদ আলী, ৮৯ রানে ইমরান সাজঘরে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইয়াং পেগাসাস।

আরও পড়ুন  কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ নারী আটক

 

লোয়ার অর্ডারে নামা হাসান এবং লিমন ৮ম উইকেটে ২৪ রান তুলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে বঙ্গবীরের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে অনভিজ্ঞ ব্যাটাররা সুবিধা করতে পারেননি।

 

৩৫.২ অভারে ১২৪ রান করে অলআউট হয় ইয়াং পেগাসাস ক্লাব। ইমরান ২৭, উমেদ ১৯, আরমান ১৩, হাসান এবং ইমন ১২ রান করে করেছেন।

 

বঙ্গবীর অগ্রগামি কেসি’র সবচেয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনার সম্রাট। ৬ অভার বল করে ২১ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। অলক কাপালি ১১ রান এবং জাভেদ ৩৪ রান দিয়ে ২টি করে উইকেট পেয়েছেন। রাহি এবং জয়নুল ১টি করে উইকেট লাভ করেন।

 

লিগে ২য় বার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের অলক কাপালি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ