সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮
সংবাদদাতা, ফেনী: ফেনীর ফতেহপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন যাত্রী।
২১মার্চ বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে ফতেহপুর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সকালে প্রভাতবেলাকে জানিয়েছেন ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনটি ফতেহপুর এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান মাহবুবুর রহমান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি