সিলেট | |
প্রকাশিত: 3:21 PM, June 9, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।
সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও কামরান পরিবারের ঘনিষ্টজন মেহেদী কাবুল জানান, সিএমএইচ-এ কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার তাকে প্রথম প্লাজমা দেয়া হয়েছে। এরপর থেকে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। মঙ্গলবার সকালে তিনি হাসপাতাল থেকে দেয়া খাবারও খেয়েছেন।
তিনি আরো জানান, বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় আজ দ্বিতীয় প্লাজমা দেয়ার কথা থাকলেও চিকিৎসকরা কিছুটা সময় নিয়েছেন।
তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহীনির এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি