সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১
সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিংয়ে কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দাদা নাতি। দুজনই প্রাইভেট কারের ২ আরোহী ছিলেন। আহত হয়েছেন আরো ৪ জন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার(১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।সংবাদদাতা,গোলাপগঞ্জ♦
নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের শফিক উদ্দিন (৭০) ও আবুল হাসনাতের ছেলে আরিয়ান (১)। নিহতরা সম্পর্কে দাদা-নাতি বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার থেকে প্রাইভেট কারযোগে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে যাচ্ছিলেন শফিক উদ্দিন। তাদের গাড়িটি সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শফিক উদ্দিন ও রিয়ানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি