‘কীন’ এর কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত: 3:00 PM, August 24, 2016

আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ -এই মুলমন্ত্রকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন KIN, ২০০৩ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে। KIN School,বই মেলা, শীতবস্ত্র সংগ্রহ, সামাজিক সচেতনতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ইত্যাদি কাজের মাধ্যমে KIN তার ১৩ বছর অতিক্রান্ত করেছে। KIN এর এসব কার্যক্রম সঠিকভাবে পালন করার জন্য প্রতি বছর নতুন কমিটি গঠন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট মঙ্গলবার ‘A’ বিল্ডিঙয়ের এক্সটেনশনের গ্যালারী ১২৯ নম্বর রুমে ‘KIN General Meeting 2016’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে KIN এর ১২ তম কার্যকরী কমিটির বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্যগুলো তুলে ধরা হয়। তারপর তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি  ‘KIN এর ১৩ তম কার্যকরী কমিটি’ ঘোষণা করে। নতুন কমিটি নিয়ে অনেক ভালো কিছু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন KIN-র উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক জায়েদা শারমীন স্বাতী এবং নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ.কে.এম মাজহারুল ইসলাম । এছাড়াও KIN এর  সাধারণ সদস্যরা KIN নিয়ে তাদের ভালোলাগার অনুভূতিগুলো সবার সাথে ভাগ করে নেন এবং নতুন কমিটি নিয়ে তাদের আশাবাদ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ