কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: 7:58 PM, May 4, 2021

 

প্রতিনিধ, কুলাউড়া:

 

মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক পথ সভা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

মঙ্গলবার (৪ মে) সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া উপজেলা শহরের স্টেশন রোড, চৌমুহনী, বড়লেখা রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এসময় মূল্য তালিকা না রাখা, রেজিস্টার বিহীন ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন রোডের খাজা ফল ভাণ্ডারকে ২ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মেসীকে ২ হাজার টাকা, হান্নান ফার্মেসীকে ২ হাজার টাকা ও চৌমুহনীস্থ ইউনিক ফার্মেসীকে ২ হাজার টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ