কুয়াশার চাদরে ঢাকা দেশ

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক : অন্যান্য বছরের তুলনায় এবার শীতের প্রকোপ অনেক কম। ‘তীব্র শীত’ এর সাথে সাক্ষাত হয়নি দেশবাসীর। শীত যাবার সময় হয়ে এলেও তেমন ঘন কুয়াশাও দেখা যায় নি এ যাবত। তবে আজ ১ ফেব্রুয়ারি’র (বুধবার) সকাল ছিলো ব্যতিক্রম। সিলেটেসহ সারাদেশই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিলো আজকের সকাল।
সকাল ৯টার দিকে সিলেট নগরী ও শহরতলির বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, ২০ হাত দুর পর্যন্তও সব ঝাপসা ঘন কুয়াশার কারনে। ঢাকা-সিলেট মহাসড়ক সহ বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে। ঢাকা-সিলেট রোডের কয়েকটি দুরপাল্লার বাস’র সিলেট নগরীস্থ কাউন্টারে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশার কারনে ঢাকা ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা বাসগুলি সিলেট আসতে দেরি হচ্ছে। তেমনি সিলেট থেকে ছেড়ে যাওয়া বাসগুলোও গন্তব্যে পৌঁছতে বিলম্ব হচ্ছে।
এদিকে, ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় ভোরে সুর্যের দেখা মেলে নি। একেবারে প্রাতকালে ঘুম ভাঙা কয়েকজন জানান, ফজরের সময় থেকে পরবর্তীতে সকাল ৮-৯টার দিকে কুয়াশা আরও ঘন হয়েছে। অনুভূত হচ্ছে আরও বেশি শীত।
ছয় ঋতুর এ দেশে বাংলা বছর অনুযায়ী অগ্রহায়ণ মাস থেকেই শীতের যৌবন হাওয়া বইতে থাকে সাধারণত। আর শীত ঝাঁকিয়ে বসে পৌষ মাসে। কিন্তু এ বছর ছিলো ব্যতিক্রম। সিলেটসহ সারাদেশে গতমাসে কেবল ৪-৫ দিন ছিলো হাড়কাঁপানো শীত

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ