কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে

কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতেঃ বিভাগীয় কমিশনার।

প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট ♦
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং আমরা পেয়েছি নতুন একটি স্বাধীন দেশ। আর এই স্বাধীন দেশে যেন নতুন করে আর কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ কিংবা আহত হয়েছেন, প্রশাসন সবসময় তাদের ও তাদের পরিবারের পাশে আছে এবং থাকবে। এ সময় তিনি অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থান ও জুলাই সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জেলা পরিষদের ওয়ার্ড সদস্য নির্বাচিত হওয়ায় কয়েসকে অভিনন্দন

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, এসএমপির কমিশনার (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান এবং সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মিলন অনুষ্ঠানে আগত জুলাই শহীদদের পরিবার ও আহতরা তাদের জীবনের ওপর বয়ে যাওয়া প্রতিটি কষ্টের কথা ব্যক্ত করেন এবং তাদের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন। তারা জুলাই যোদ্ধাদের সঠিকভাবে পুনর্বাসন করে আহত যোদ্ধাদের সঠিক চিকিৎসা ও সহায়তা কামনা করেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সর্বশেষ সংবাদ