সিলেট | |
প্রকাশিত: 11:36 AM, July 19, 2020
প্রতিনিধি, কোম্পানিগঞ্জ:
সিলেটের কোম্পানীগঞ্জের নৌপথে বালুবাহী নৌকা হতে চাঁদাবাজির সময় ৭ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র, ১টি ইঞ্জিনবাহী নৌকা ও আদায়কৃত চাঁদার ২,৮০০ টাকা জব্দ করা হয়।
শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের নির্দেশনায় এসআই অভিজিৎ দাস ও এসআই নবী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুঁড়ি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে বালুবাহী ষ্টীল বডি নৌকা থেকে চাঁদাবাজি করা অবস্থায় ৭ চাঁদাবাজকে আটক করে।
আটককৃতরা হল, উপজেলার তেলিখাল ইউনিয়নের গৌখালের পাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে বিল্লাল (৩০), আজর আলীর ছেলে দুদু মিয়া (৪০), হাছন আলীর ছেলে চেরাগ আলী (৩৫), তাহের আলীর ছেলে আব্দুল হালিম (৩২), আব্দুস সোবহানের ছেলে তাজ উদ্দিন (৩০), রাশিদ আলীর ছেলে কামাল (৩৬), মজর আলীর ছেলে জৈন উদ্দিন (৩২)।
আটকের সত্যতা নিশ্চিত করে এসআই অভিজিৎ দাস বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি