ক্রাইম রিপোর্টার নান্নু আর নেই

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

ক্রাইম রিপোর্টার নান্নু আর নেই

প্রভাতবেলা ডেস্কঃ  দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি… রাজিউন)।
শুক্রবার ভোর ৪টার দিকে তার ঢাকা বাড্ডার আফতাবনগরের নিজ বাসায় অগ্নিকাণ্ডে তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত ২ এপ্রিল মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস একই বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ