খুন হত্যা ধর্ষণ বাড়ছে আশংকাজনকহারে

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

অক্টোবরে  ক্রসফায়ারে ২২ জনের মৃত্যু, নিখোঁজ ১৮,শিশু হত্যা ১৫ , ধর্ষণ  ৪৪ নারী-শিশু

প্রভাতবেলা ডেস্ক: গত মাসে শিশু হত্যা-নির্যাতন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে । এছাড়াও নারী ধর্ষণ, গণ ধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দল, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনা আশঙ্কাজনক ।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার অক্টোবর মাসের মনিটরিং-এ পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়:

ক্রস ফায়ারে নিহত : অক্টোবর মাসে ক্রস ফায়ারে মৃত্যু হয় ২২ জনের, এর মধ্যে পুলিশের হাতে নিহত হয় ১০ জন এবং র‌্যাব কর্তৃক নিহত ১১ জন ও যৌথ বাহিনীর হাতে এক জন। এ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি নিধন অভিযানে ‘১১ জঙ্গি নিহত’ হয়েছে।
ধর্ষণ : অক্টোবর মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ৪৪ জন নারী ও শিশু । এদের মধ্যে শিশু ১৯ জন। ১৪ জন নারী। ১০ জন নারী গণ ধর্ষণের শিকার হন । ধর্ষণের পর হত্যা করা হয় ১ জনকে। হবিগঞ্জের বাহুবলে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে জোড়পূর্বক রাতভর গণ ধর্ষণ করে একদল র্দূবৃত্ত। দিনাজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা সারাদেশে নিন্দার ঝড় তোলে এ মাসে। তাছাড়া ১৪ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছে এ মাসে।
শিশু হত্যা : অক্টোবর মাসে ১৫ শিশুকে হত্যা করা হয় । নির্যাতনের শিকার হয় ১০ জন শিশু। সিলেটে স্বামী স্ত্রীর কলহের জেরে বাবা খুন করে তার দুই সন্তানকে। রাজধানীতে পাওনা টাকা আদায় করতে না পেরে এত রিক্স্রাচালকের শিশু কন্যাকে হত্যা করে পাওনাদার।
যৌতুক: অক্টোবর মাসে যৌতুকের কারনে প্রাণ দিতে হয়েছে ৩ জন নারীকে । নির্যাতনের শিকারও হয় ৫ জন। কুষ্টিয়ার দৌলতপুরে দুইলক্ষ টাকা যৌতুকের জন্য সন্ধ্যা নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করেছে তার স্বামী । ঢাকার কেরানীগঞ্জে মারমীন নামের এক গৃহবধূকে যৌতুকের দাবীতে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী।
সামাজিক অসন্তোষ : সামাজিক অসন্তোষের শিকার হয়ে অক্টোবরে নিহত হয়েছেন ১৪ জন ! আহত হয়েছেন ৩০৭ জন। শেরপুরের নকলায় টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যাক্তি নিহত হয়েছে। সামাজিক সহিংসতায় আহত ও নিহতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেড়ে ৪০ জন আহত হয়েছে। বেশীর ভাগ ঘটনাই ঘটে জমি জমা, দুই গ্রামের খেলা নিয়ে সংঘর্ষ বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।
পারিবারিক কলহ: পারিবারিক কলহে অক্টোবর মাসে নিহত হন ১৭ জন । এদের মধ্যে পুরুষ ৯ জন ,নারী ৮জন।। তাছাড়া বিভিন্ন কারনে এ মাসে স্বামীর হাতে নিহত হন ২৬ জন নারী। পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্ধ, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে।
আত্মহত্যা :  অক্টোবর মাসে আত্মহত্যা করেছে ৪৬ জন । এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২৯ জন নারী। । পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানি, পরীক্ষায় খারাপ ফল, এমনকি পছন্দের পোষাক কিনতে না পারার কারনেও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় ।
খুন :  অক্টোবর মাসে দেশে সন্ত্রাসী ঘটনায় নিহত হন ১০২ জন ও আহত হয় ৯১ জন। রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে ইডেন করেজের সাবেক অধ্যাপককে হাত পা ঁেবধে হত্যা করে সন্ত্রাসীরা । মানিক মিয়া নামে এক পুলিশের সোর্সকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয় রাজধানীতে।
অন্যান্য ঘটনা- অক্টোবর মাসে ৫ জন এসিড নিক্ষেপের শিকার হয়। মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ৫ জন, আহত হয় ১৬ জন। সড়ক দূর্ঘটনায় এ মাসে নিহত ২৭৭ ও আহত ৪২০ জন। তাছাড়া পানিতে ডুবে, অসাবধানবশত, বিদ্যুৎপৃষ্ট হয়ে, বজ্রপাতে মৃত্যুবরন করেছে ৯৫ জন। গণপিটুনিতে নিহত হয় ৪ এবং আহত হয় ১৬ জন। তাছাড়া ভারতীয় সীমান্ত বাহিনী কর্তৃক নিহত হয় ১ জন, আহত ৯ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৯ জনের। জঙ্গি ও সন্ত্রাসী দমন অভিযানের নামে গনগ্রেফতার করা হয় ৩৮৯ জনকে। এ মাসে রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভিবাজার, ঝিনাইদহ ও মুন্সিগঞ্জ থেকে ১৮ জন নিখোজ হয় ।

আরও পড়ুন  ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মনে করে মানবাধিকার লংঘন অব্যাহত থাকলে একদিকে যেমন দেশের অগ্রগতি ব্যাহত হবে অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠার যে অঙ্গিকার তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে । সুত্র: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র রিপোর্ট

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ