সিলেট | |
প্রকাশিত: 11:04 PM, July 28, 2018
গাজীপুর, ঢাকা ,সংবাদদাতাঃ গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ তেতুলতলা এলাকায় তুলা ও কাঠের দরজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় আমবাগ তেতুলতলা এলাকায় রফিক মুন্সির তুলা তৈরির কারখানা এবং নজরুল ইসলামের কাঠের দরজা তৈরির কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জিহাদ হোসেন জানান, আগুনের ধোয়ায় কারখানার ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করতে হিমসিম খাচ্ছেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এরিপোর্ট লেখা পযর্ন্ত কারখানার ভেতর ডাম্পিংয়ের কাজ করছেন।
এদিকে একই দিন বিকেলে তিতাস গ্যাসের পাইপ লাইন ছিদ্র হয়ে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে মোশাহিদ টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা আধঘণ্টায় নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতি হয়নি। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সেলিম মিয়া জানান, তিতাস গ্যাস পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনায় ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, কারখানার গেইটের পূর্বপাশের তিতাস গ্যাসের পাইপ লাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছিল। বিকেল পৌনে ৪টার দিকে সিগারেটের আগুন থেকে ওই ছিদ্র পথে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার স্টেশনে খবর দেয়। আগুন কারখানার বয়লার রুমে ছড়িয়ে পড়ার আগেই আধঘণ্টার চেষ্টায় নিভিয়ে ফেলা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি