সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ গুপ্তধনের খোঁজে প্রায় ছয় ঘণ্টা খোঁড়াখুঁড়ির পরও রাজধানীর মিরপুর-১০-এর সি ব্লকের ১৬ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে গুপ্তধনের কোনো সন্ধান মেলেনি।
দুই কাটা জমির ওপর নির্মিত টিনশেডের ওই বাড়ির সাতটি কক্ষের মধ্যে দুটি কক্ষের প্রায় চার ফুট গভীর পর্যন্ত শাবল, কোদাল দিয়ে খনন করা হয়। কিন্তু মেলেনি কোন কিছুই।
শনিবার (২১ জুলাই) ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামানের উপস্থিতিতে একতলা ওই বাড়িতে গুপ্তধন রয়েছে এমন সন্দেহে ২০ জন শ্রমিক খননকাজ শুরু করে। খননকাজ বন্ধ করা বিকাল চারটায়।
খননকাজ বন্ধ সমাপ্তির পর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান বলেন, বাড়ির অবকাঠামো বেশ দুর্বল। মজবুত কাঠামোর ওপর এই বাড়ির ঘরগুলো নির্মাণ করা হয়নি। এখানে খননকাজ করা হলে ঘরগুলো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আজ খননকাজ বন্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে’।
উল্লেখ্য, মিরপুরের এই বাড়িটি ঘিরে গত এক সপ্তাহে মিরপুরে গুঞ্জন ছড়ায়। একতলা বাড়ির মাটির নিচে লুকানো রয়েছে ‘গুপ্তধন’ চারিদিকে আলোচনা।
ধারনা করা হচ্ছিল স্বর্ণালঙ্কার ও দামি নানান জিনিসপত্র সেখানে রয়েছে মাটির নিচে। এই খবরে নিরাপত্তা বাহিনী দিনরাত বাড়িটি পাহারা দেয়া শুরু করে।
শনিবার সকাল থেকে মিরপুরে ওই বাড়িটির দু’পাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এরপর পুলিশি পাহারার মধ্য দিয়ে শুরু হয় খননকাজ।
এদিকে বাড়িটি ঘিরে সকাল থেকে উৎসুক মানুষ ভিড় করতে থাকে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিষয়টি আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। এ জন্য নজর রেখেছি সেখানে কী পাওয়া যায়’।
এই বাড়ীটি ঘিরে কেন এমন গুঞ্জন ছড়ালো এই নিয়ে চলছে নানা কল্প-কাহিনী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি