গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাবি’র সাবেক শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: 9:30 PM, June 9, 2018

নরসিংদী সংবাদদাতাঃ নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক শিক্ষক আতাউর রহমান ভূঁইয়া নিহত হয়েছেন।

 

শুক্রবার (৮ জুন) বিকেল পাঁচটার দিকে জেলার শিবপুরে এ ঘটনা ঘটে।

 

নিহতের স্বজনরা জানান, আতাউর রহমান বাড়িতে একাই বসবাস করতেন। বিকেলে রান্না করার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। তাৎক্ষণিক বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশী সেলিম মিয়া চিৎকার চেচামেচি করে এলাকার মানুষ জড়ো করেন।

 

এসময় আতাউর রহমানের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ