সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের দামপাড়া ওয়াসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলী আকবর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সাড়ে ৪টায় আগুন লাগে। তৃতীয় তলা অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। আগুনে কিছু কাগজপত্র ও আসবাব সামগ্রী পুড়ে গেছে।
দ্রুত সময়ের মধ্যে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি