চট্টগ্রামে বজ্রসহ ভারী বৃষ্টি

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

চট্টগ্রামে বজ্রসহ ভারী বৃষ্টি

 

প্রতিনিধি, চট্টগ্রাম:

মহানগরী চট্টগ্রামে এ যেন এক অন্য রকম পরিবেশ। ভরদুপুরে যেন সন্ধ্যার আঁধারে নেমেছে। দমকা হাওয়াসহ বজ্রপাত। ঝরে পরে গেছে অনেক গাছের কচি আম। ভেঙে পড়েছে গাছের ডাল।

 

থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগের মধ্যে বাজার করতে রিকশা, ভ্যান নিয়ে বেরিয়েছিলেন নিম্নআয়ের মানুষ। দু-একটি গাড়ি যে চলছে সড়কে, তাও হেডলাইট জ্বালিয়ে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সোয়া ১১টা থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের চিত্র এমনই।

 

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী মাহমুদুল আলম বলেন, সমুদ্রবন্দর বা নদী বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। কিছু সময় পর এটি আবার স্বাভাবিক হয়ে যাবে।

 

তিনি আরও জানান, বৃষ্টিতে অনেকের ক্ষতি হলেও বড় লাভ হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে রাখা যাবে। সড়কের আবর্জনাও ধুয়ে মুছে যাবে।

 

এদিকে প্রবর্তক মোড়, আগ্রাবাদ, বাকলিয়া, চকবাজার, মুরাদপুর, চাক্তাই খাল এলাকাসহ নগরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন  কুয়াশার চাদরে ঢাকা দেশ

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ