সিলেট | |
প্রকাশিত: 12:20 PM, August 20, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটে চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ । বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিপুর বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ এর মিডিয়া দফতর।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বালুচর এলাকাস্থ ব্যক্তিগত কার্যালয় থেকে নিপুকে গ্রেপ্তার করা হয়। পরে রাত দশটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯।
প্রসঙ্গত, হিরণ মাহমুদ নিপু সিলেট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালে ২০১৫ সালে নগরীর কোর্ট পয়েন্টে সিপিবির জনসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান। এসময় মঞ্চে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার জেরে বহিস্কৃত হন নিপু। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করে র্যাব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি