সিলেট | |
প্রকাশিত: 4:08 PM, September 3, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ভারতীয় সার্বভৌমত্ব, মর্যাদা ও প্রতিরক্ষার স্বার্থে নতুন করে চীনের আরো ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। নিষিদ্ধের এই তালিকায় রয়েছে জনপ্রিয় গেইম পাবজি। বিশ্বের শীর্ষ পাঁচটি স্মার্টফোন গেমের একটি এটি। ৭৩ কোটি ৪০ লাখেরও বেশিবার এটি ডাউনলোড করা হয়েছে। ভারতে গেমটির সক্রিয় খেলোয়াড় রয়েছে প্রায় পাঁচ কোটি।
লাদাখে সংঘর্ষ চলাকালীন সময়ে ভারতীয় সরকারের এই পদক্ষেপ দুদেশের মধ্যে উত্তেজনা আরো চরমে নিয়ে গেছে। খবর ভারতীয় গনমাধ্যম।
ইতোমধ্যে এই নিষিদ্ধের ঘটনায় বিবৃতি দিয়েছে চীনা স্বরাষ্ট্র মন্ত্রনালয়। তারা ভারতের এই পদক্ষেপের চরম বিরোধীতা করেছে। এক বিবৃতিতে বৃহস্পতিবার দেশটির বানিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র গাও ফংক বলেন, ‘ভারতের এই পদক্ষেপের ফলে চীনা বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগে আগ্রহ হারাবেন। তাই ভারতের উচিত এই ভুল সংশোধন করা। খবর রয়টার্স।
বুধবার ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও প্রতিরক্ষা সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত জুনে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।
গেল মে মাস থেকেই লাদাখে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত জারি রয়েছে। গত ১৫ই জুন তা চরমে ওঠে। পেট্রোলিং পয়েন্ট-১৪-এর কাছে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষে প্রাণ হারায় ভারতের ২০ জন সেনা। এরপর থেকে সীমান্তে শান্তি ফেরাতে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে।
তবে চূড়ান্ত কোনও সমাধানে পৌঁছানো যায়নি। এরমধ্যেই গত ২৯ আগস্ট সীমান্তে একটি চীনা আগ্রাসন প্রতিহতের দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে আগ্রাসন প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।
জুনের সীমান্ত সংঘাতের পর ওই মাসেই চীনের নির্মিত জনপ্রিয় ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এসব অ্যাপ নিষিদ্ধ করা হয়। আর এবারে নতুন উত্তেজনার পর দেশটির আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপের ব্যাখ্যায় ভারতের আইটি মন্ত্রণালয় জানিয়েছে, এসব অ্যাপের মাধ্যমে তথ্য চুরি এবং ভারতের বাইরের সার্ভারে তা পাচারের বহু অভিযোগ পাওয়া গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি