সিলেট | |
প্রকাশিত: 4:15 PM, October 1, 2020
প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি সুলতান হোসেন (৫৭) কে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুলতান আলী মণ্ডল ওরফে সুলতান হোসেন কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার ফকির মণ্ডলের ছেলে।
তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এর আগে ১৯৯৫ সালে আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় সুলতান আলী ১৪ বছর কারাদণ্ড ভোগ করেন।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতান আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা একটি সচল ওয়ান শুটারগান এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি