সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
আজিজুল ইসলামঃ দেশের টিভি চ্যানেল ইউরোপ থেকে প্রচার করা হয়। সেইসব চ্যানেলে দেশের বিভিন্ন উপজেলায় সাংবাদিক নিয়োগ দিচ্ছে। আর বলছে একটা অনুষ্ঠান দেখাতে আড়াই-তিন হাজার টাকা পাঠাতে হবে। আমাদের কিছু অতিউৎসাহী সাংবাদিকরা সেই অফার লুফে নিচ্ছেন। তাদের কথামতো কাজ করছেন। দেশীয় চ্যানেলের মত হুবহু লগো ও আইডি কার্ড দেয়া হচ্ছে। বেতনভাতা দুরের কথা উল্টো প্রতিনিধির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে টাকা। এটা এক ধরনের ক্রাইম।
এদের শেখানো পথে এখন দেশীয় অনেক চ্যানেল শুরু করেছে ব্যবসা। নিয়োগ পেতে টাকা অনুষ্ঠান প্রচারে টাকা।
দেশের সচেতন মানুষকে এটা বুঝতে হবে। টাকা দিয়ে অনুষ্ঠান প্রচার নয় এদের প্রতিরোধ করতে হবে। এভাবে মানুষের কাছে ক্রমে সাংবাদিকদের যে শ্রদ্ধার জায়গাটাও ধীরে ধীরে হারিয়ে যেতে বসছে।
(নোট- অনেকগুলি চ্যানেল এই কাজটি করে। যেহেতু কোন চ্যানেলের নাম উল্লেখ নাই তাই লগোগুলো প্রত্যাহার করে নিলাম)
আজিজুল ইসলামের টাইমলাইন থেকে নেয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি