সিলেট | |
প্রকাশিত: 3:48 PM, September 6, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ডাকাত হাফিজ আলীকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৯ ।
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত হাফিজ আলীকে গ্রেফতার করে ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত হাফিজ আলী সিলেটের জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাও গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র । ধৃত ডাকাতের বিরুদ্ধে ছাতক থানায় ডাকাতির মামলার ওয়ারেন্ট থাকায় ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি