ছাতকের মঈনপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: 12:39 PM, March 6, 2021

ছাতকের মঈনপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতকের দোলার বাজার ইউনিয়নের মঈনপুর ক্রীড়া সংস্থার উদ্যোগে এমএমসি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় রোম্মান-ফাহিম ক্রিকেট ক্লাবকে ৪ রানে হারিয়ে নছির আলী ক্রিকেট ক্লাব বিজয়ী হয়।

খেলা শেষে ১০নং দোলার বাজার ইউনিয়ন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন ।

এসময় উপস্থিত ছিলেন দোলার বাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা আমির মোহাম্মদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  আলহাজ্ব আবদুল জলিল,  ইউসুফ আলী ইউসুফ, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ রিপন, গিয়াস উদ্দিন, এটিএম শাহাবুদ্দিন, নুরুল হক নুরুল, বাবলু, সৈয়দ ইলিয়াছ আলী, লন্ডন প্রবাসী শাহেদুল হক, প্রভাষক রুহুল করিম শিবলু, ওসমান গনি প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ