ছাতকের মঈনপুরে শতদল সাহিত্য পরিষদের নববর্ষ উদযাপন

প্রকাশিত: 12:13 AM, April 16, 2019

ছাতকের মঈনপুরে শতদল সাহিত্য পরিষদের নববর্ষ উদযাপন

জুনেদ আহমদ(রুন) ঃ সারাদেশের মতো নানা আয়োজনে ছাতকের মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উদযাপন করা হয়েছে, বাঙালির ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষ-১৪২৬।

গত রোববার (১৪ এপ্রিল) সকালে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শসাপ বাংলাবিশারদ ২০১৯ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবি সামস মাহবুবের পরিচালায় ও শতদলের সভাপতি সবিনয় আহমদ খাঁনের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোক সংগীত গবেষক ড.আবুল ফতেহ ফাত্তাহ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন,কবি ও গীতিকার মাশুক ইবনে আনিস,দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক শমশের আলী

সিলেট মেট্রোপলিটন পুলিশেএর সিনিয়র উপ-সহকারী কমিশনার  রফিকুল ইসলাম ।প্রবীণ মুরুব্বি ইউসুফ আলী ইউসুফ, কবি ও লেখক মালেকুল হক মালেক,প্রভাষক হফিজুর রহমান,কবি আহমদ জুনায়েদ,কাজী আছকির আলী,প্রভাষক রুহুর করিম শিবলু,সেবুল আহমদ,মানবাধিকার কর্মী লুৎফুর রহমান ইমন,ফয়জুর রহমান মেম্বার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ