ছাতকে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

প্রকাশিত: 11:28 AM, July 28, 2020

ছাতকে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

প্রতিনিধি, ছাতক:

 

সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মীর আলা উদ্দিন নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সকালে সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি পৌরসভার বাগবাড়ী এলাকার মীর আব্দুল মিয়ার পুত্র।

১৯ জুলাই মীর আলা উদ্দিনের করোনা পজেটিভ শনাক্ত হলে ২০ জুলাই তাকে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন হাসপাতালে মৃত্যুবরণকারী ৫ জনসহ ছাতকে মোট মারা গেছেন ১২ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ