ছাতকে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮

সুনামগঞ্জ সংবাদদাতাঃ  সুনামগঞ্জের ছাতকে ছাত্রদল ও ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ ৩০ জন আহত হয়েছেন।

 

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের অবৈধ কমিটি প্রত্যাহারের দাবিতে সংগঠনটিরই একটি পক্ষ বিক্ষোভ মিছিল বেড় করলে এই ঘটানার সূত্রপাত হয়।

 

গোবিন্দগঞ্জ সৈয়দের গাঁও ইউপির গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে ব্যবসায়ী ও পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

 

এ ঘটনায় পুরো গোবিন্দগঞ্জ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

জানা যায়, গত বুধবার রাতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের অবৈধ কমিটি প্রত্যাহারের দাবিতে সংগঠনটিরই একটি পক্ষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোবিন্দগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যাওয়ার সময় ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ডালিমসহ তার অনুসারীরা হামলা চালায়। গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের এই নেতা তাদের মিছিলকে লক্ষ্য করে পাথর দিয়ে টিল নিক্ষেপ করে।

আরও পড়ুন  বিশ্বনাথে ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

 

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে । এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
এ ঘটনায় রাসেল, ফয়ছল, আকতার, সুফি আহমদ, রাজন, দিলানুর, সাদিকুর রহমান, হাবিবুর রহমান, এনাম মিয়া, রিহাম, সোহাগ, সাজনসহ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় সিলেট সুনামগঞ্জ মহাসড়ক এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অবশেষে এ ঘটনাটি তকিপুর ও গোবিন্দনগর গ্রামের মধ্যে চলে গেছে।

 

ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ সুমন জানান, আমি সুনামগঞ্জ জেলা নবগঠিত ছাত্রদলের বির“দ্ধে ঝাড়ু মিছিল বের করে কলেজ গেইটে যাওয়া মাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা আমার মিছিলে হামলা করে। পরে আমরা এর হামলার জের ধরে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগকে দাওয়া দিলে, তারা সাথে সাথে পয়েন্ট ছেড়ে চলে যায়, এখন পর্যন্ত আমাদের ছাত্রদলের দখলে রয়েছে।

আরও পড়ুন  একুশে পদক পেলেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ড. শামসুল

 

উপজেলা ছাত্রলীগের আহবায়ক ডালিমের সাথে যোগাযোগ করা তিনি মুটোফোনে বলেন, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদের সুমনের নেতৃত্বে একটি মিছিল বের করে, বিভিন্ন গালিগালাজ করতে এবং রাস্তা নাশকতা করতে পারে বলে কিছু ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে যায়। বর্তমানে শান্ত রয়েছে বলে জানান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ছাতক থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ