ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

প্রতিনিধি, ছাতক  :: ছাতকে জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ৩৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

বুধবার সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকুল গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জমসিদ আলী (৫৫), হেলাল আহমদ (৩০), ময়না মিয়া (৩৫), মিলন আহমদ (৩০), আপ্তাব আলী (৬০) নেছা বেগম (৪০) ও আলেয়া বেগম (৬০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

 

স্থানীয় সূত্রে জানা যায়, মায়েরকুল গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছের সাথে ও একই গ্রামের জসিম উদ্দিনের স্থানীয় খেলার মাঠ সংলগ্ন কিছু জমির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয় মুরব্বীরা একাধিকবার শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টাও করেছেন।

 

বুধবার সকাল ৯টায় আব্দুল কুদ্দুছ বিরোধকৃত জমি মাপযোগ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাঁধা প্রদান করেন। এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার পরই উভয় পক্ষ লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ৩৫জন আহত হয়।

আরও পড়ুন  ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন: বিক্ষোভ-সমাবেশে উত্তাল সিলেট

 

পরে এলাকার স্থানীয় মুরব্বীদের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে আহত ৭জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

জাউয়াবাজার পুলিশ তদন্তে কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

প্রভাতবেলা /২৯-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সর্বশেষ সংবাদ