সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৯
ছাতক প্রতিনিধি: ছাতকে আফসানা আক্তার লিলি (১৯) নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের কাঁচা মিয়ার কন্যা বলে জানা গেছে। জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে খাবার খেয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে লিলি। মঙ্গলবার সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তার শয়ন কক্ষে যান এবং তাকে অজ্ঞান অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় জাহিদপুর বাজারের জামাল নামের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ওই যুবতীকে মৃত ঘোষণা করেন। এর পর স্বজনরা সকালেই লাশ দাফনের জন্য বেশ তাড়াহুড়া শুরু করলে সংবাদকর্মী ও এলাকার লোকজনের কাছে বিষয়টি রহস্যজনক হয়ে উঠে। অবশেষে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ব্যাপারে জানতে চাইলে নিহত লিলির বড় ভাই সুজন মিয়া বলেন তিনি বাড়িতে ছিলেন না, এজন্য তার বোনের কিভাবে মৃত্যু হলো এ বিষয়েও তার কিছুই জানা নেই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি