ছাতকে শিকলে বেঁধে  বাবাকে নির্যাতন, পুত্র কারাগারে

প্রকাশিত: 1:56 AM, August 7, 2021

ছাতকে শিকলে বেঁধে  বাবাকে নির্যাতন, পুত্র কারাগারে
ছাতকে শিকলে বেঁধে  বাবাকে নির্যাতন করেছে ছেলে। শিকলে বাঁধা বৃদ্ধকে উদ্ধার করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান | নির্যাতনকারীকে ছেলেকে আটক করে পুলিশে  সোপর্দ করা হয়ে। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে।♦ ছাতক প্রতিনিধি♦

ঘটনাটি ঘটেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে। বৃদ্ধ বাবাকে লোহার শিকল দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনায় ছেলে সুহেল মিয়াকে (৩২) গ্রেফতার  দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে নেশার টাকা জোগাড় করে না দেওয়ায় এ ঘটনা ঘটে।

রুক্কা গ্রামের মমশ্বর আলী (৭৫) কে তার একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২) জন্মদাতা পিতাকে মারপিট করে গুরুতর জখম করে। ছেলের মারপিটে আহত মমশ্বর আলী ঘটনাস্থলে মলত্যাহ করেন।
এতেও ক্ষান্ত হয়নি ছেলে সুহেল মিয়া। ঘরের বারান্দায় তার বাবাকে লোহার শিকল দিয়ে বেধে রাখে সে। বৃহস্পতিবার রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।
অকুস্থলে  এসে তিনি মমশ্বর আলীকে উদ্ধার করেন । স্থানীয়দের সহায়তায় ঘটনাকারী ছেলে সুহেল মিয়াকেও দ্রুত আটক করা হয়। চেয়ারম্যান বিল্লাল আহমদ বিষয়টি নিয়ে গ্রামের মুরব্বি ও উপস্থিত সকলের সাথে আলোচনা করে ছেলের হাতে বাবা লাঞ্চিত হওয়ার ঘটনায়  সুহেল মিয়াকে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন প্রভাতবেলাকে বলেন, খবর পেয়ে আমরা অভিযুক্ত ছেলেকে আটক করেছি, সে আসলে নেশাগ্রস্ত ছিল, তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ