ছাত্রদল নেতা মাসরুর রাসেলের পিতার মৃত্যুতে জেলা বিএনপির শোক

প্রকাশিত: 3:58 PM, April 25, 2021

ছাত্রদল নেতা মাসরুর রাসেলের পিতার মৃত্যুতে জেলা বিএনপির শোক

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেলের পিতা মাওলানা ফরীদ উদ্দীন আহমদ (গোয়ালবাড়ী হুজুর) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

 

এক শোক বার্তায় তিনি বলেন, জেলা ছাত্রদল নেতা মাসরুর রাসেলের পিতা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরীদ উদ্দীনের মৃত্যুতে আমরা একজন গুনীজনকে হারালাম। তিনি আজীবন দ্বীন ইসলামের সুমহান খেদমতে অগ্রনী ভুমিকা পালন করে গেছেন। ইসলামী শিক্ষার প্রসারে তাঁর অগ্রনী ভুমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ