ছাত্রলীগের সংঘবদ্ধ ধর্ষনঃধর্ষক মাহফুজ গ্রেফতার

প্রকাশিত: 3:26 AM, September 29, 2020

ছাত্রলীগের সংঘবদ্ধ ধর্ষনঃধর্ষক মাহফুজ গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক🔸 সিলেটে এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণ করার মামলার অন্যতম আসামী ধর্ষক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সিলেট জেলা ডিবি (উত্তর) ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযানে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মাহফুজকে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এনিয়ে এ মামলার এজাহারে নাম উল্লেখ থাকা ৬ আসামির মধ্যে ৫ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। সর্বমোট গ্রেপ্তার হয়েছেন ৭ জন।

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।
এ ঘটনায় তরুণীর স্বামীর দায়ের করা মামলায় আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুর, অর্জুন ও রবিউলকে সোমবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন  যাঁকে র‌্যাঙ্ক দিতে বাধ্য হন পাক জেনারেল

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ