ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত

প্রকাশিত: 5:40 PM, April 17, 2024

ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
প্রভাতবেলা ডেস্ক: সম্প্রতি বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পরপরই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে মিঠুকে ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাতে দেখা গেছে। এ ঘটনায় তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আরও জানা যায়, এ ঘটনায় উপজেলায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া তালতলী থানায় গত ১২ এপ্রিল পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বর্তমানে ওই নারী জেলহাজতে রয়েছেন।

আরও পড়ুন  নয়াপল্টনে গাড়িতে অগ্নিসংযোগকারী সেই যুবক গ্রেফতার

এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হয় তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে। কিন্তু বারবার কল দেওয়ার পরেও তিনি ফোন রিসিভ করেননি।

পরে কথা হয় বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজার সঙ্গে। তিনি ভিডিও ভাইরালের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ