ছয় সদস্যের সার্চ কমিটি গঠন

প্রকাশিত: 12:37 PM, January 25, 2017

প্রভাতবেলা ডেস্ক: নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। বুধবার সাড়ে ১১ টার দিকে বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির নাম পাঠানো হয়েছে ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ছয় সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

আর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সার্চ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়েছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আমরা আদেশ জারি করব। আমরা আমাদের কাজ শেষ করেছি।

এই সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ‌্যে থেকে একজনকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং আরো পাঁচজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব সার্চ কমিটির সদস‌্যদের নাম প্রকাশ করেননি। তবে দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ছয় সদস্যের সার্চ কমিটিতে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ‌্যাপক ও একজন নারী সদস্য রয়েছেন।

সর্বশেষ সংবাদ