জগন্নাথপুরে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী খুন

প্রকাশিত: 5:55 PM, February 6, 2021

জগন্নাথপুরে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী খুন

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী মো. আলেক মিয়া (৬৫) নিহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেক মিয়া আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্ল্যাহের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দ্বিতীয় স্ত্রী লাঠি দিয়ে স্বামী আলেক মিয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পরপর তিনি পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ