জগন্নাথপুরে বিষপানে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: 1:30 PM, January 18, 2021

জগন্নাথপুরে বিষপানে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধি, জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুরে আয়শা বেগম (১৭) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটে।

আত্মহননকারী ওই কিশোরী উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা (হাতিয়ে) গ্রামের ঝুনু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে সে পরিবারের লোকজনের অগোচরে ঘরে থাকা ইঁদুরের বিষপান করে। পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নামজুল শাহাদাত জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পূর্বেই মেয়েটি মারা যায়। সন্ধ্যা পোনে ৭টার দিকে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মেয়েটির স্বজনরা। মেয়েটি ইঁদুরের বিষ খেয়ে মারা গেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন, মেয়েটি আত্মহত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ