সিলেট | |
প্রকাশিত: 1:07 PM, December 9, 2020
প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। রিপন মিয়া (২৮) নামের ওই যুবক চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাতে রিপন খাওয়া-দাওয়া করে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। হঠাৎ চিৎকার শোনে পরিবারের লোকজন ঘরে ঢুকে তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক শাহ আলম সিদ্দিকী জানান, কিটনাশক খেয়ে যুবকের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পৌঁছার আগেই সে মারা যায়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাফায়েত আহমদ জানান, মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি