সিলেট | |
প্রকাশিত: 8:05 PM, December 21, 2023
জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবারে সিলেট জেলা স্টেডিয়ামে লিগের উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৪ উইকেটে হারায় সাদা-কালোরা। ক্রীড়া প্রতিবেদক♦
টসে জিতে ব্রাদার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় মোহামেডান। ডানহাতি পেসার আবিদের বলে ব্যাটাররা মোটেও সুবিধা করতে পারেননি। ৬ষ্ঠ অভারে শরিফ, ৮ম অভারে দিব্যকে সাজঘরে ফেরত পাঠান আবিদ। শুরুর এই ধাক্কা সামাল দিতে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছিলেন বাপ্পা। তবে যোগ্য সহযোগি না পাওয়ায় বড়ো ইনিংস গড়তে পারেননি।
ব্যাটিং সহায়ক উইকেট হলেও মোহামেডানের বোলাররা আঁটসাঁট বোলিং করে ব্রাদার্সকে চাপে রেখেছেন সবসময়। বাপ্পার সঙে আবির (১১) এবং সাদিক (১৪) কিছুটা সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত ৪৩.৪ অভার খেলে ১২৮ রানে অলআউট হয় ব্রাদার্স।
বাপ্পা ইনিংসের সর্বোচ্চ ৪৭ রান করেন।
নবাব, আবিদ, অনূপ, তোফায়েল, অর্ক প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।
১২৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩য় অভারে দলীয় ১৮ রানে অপেনার মাজেদকে হারায়। তোফায়েল এবং নবাবের দায়িত্বশীল ব্যাটিং শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ে মোহামেডান। নবাব ৩৯ রান করেন, তোফায়েল ৩২ রান করে অপরাজিত ছিলেন। ২৯.৫ অভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
ব্রাদার্সের দুই অফ স্পিনার সাদিক এবং সামাদ ২টি করে উইকেট তুলে নেন। রাহাত এবং আবির ১টি করে উইকেট পান।
বল হাতে ২টি উইকেট নেওয়ার পরে ব্যাট হাতে ৩৯ রান করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবাব।
শুক্রবার লিগের ২য় ম্যাচে মুখোমুখি হবে জিমখানা ক্লাব এবং ওয়ান্ডারার্স ক্লাব।
সিলেট জেলা স্টেডিয়ামের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি