জাতীয় ঐক্যের মাধ্যমেই সরকারের পতনঃ মওদুদ

প্রকাশিত: 6:34 PM, June 30, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ জাতীয় ঐক্যের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে এমন দাবি করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

 

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘উপযুক্ত সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এমন কর্মসূচি দেয়া হবে যাতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়।’

 

শনিবার (২৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলছিলেন।

 

মওদুদ আহমেদ বলেন, ‘৭৫ সালের আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা তখন যে বাকশাল কায়েম করেছিলো। যদিও সেটা লিখিত ছিলো। কিন্তু বর্তমানে অলিখিতভাবে প্রতারণা ও প্রবঞ্চনার মধ্য দিয়ে সরকার দেশ চালাচ্ছে। এই যে কলঙ্ক আওয়ামী লীগ লেপন করলো এ থেকে আওয়ামী লীগ কোনোদিনই মুক্ত হতে পারবে না।’

 

মওদুদ আহমেদ বলেন, ‘সামনে আমাদের জন্য কঠিন সময়। সিটি করপোরেশনের বাকি নির্বাচন সরকারের জন্য পরীক্ষা। আর আমাদের জন্য যে দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না সেটা জনগণকে বুঝানো।

আরও পড়ুন  জকিগঞ্জে বন্যার্তদের ত্রাণ বিতরণ

 

তিনি বলেন, ‘ দেশের বাকি ৩ সিটি নির্বাচনেও যদি গাজীপুর ও খুলনার পুনরাবৃত্তি হয় তাহলে আমাদের জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হবে।’

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের প্রথম এজেন্ডা হলো বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। সরকার চেষ্টা করবে তাকে বেশিদিন কারাগারে রাখতে। কারণ সরকার তাকে ভয় পায়। তিনি অবশ্যই মুক্তি পাবেন’।

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন তিনি মুক্তি পাবেন সেদিন নতুন জোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেন মওদুদ।

তিনি বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলের বাইরের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এবং জাতীয় ঐক্য হবে সরকার পতনের মূল কারণ। এই ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে’।

 

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, ‘তখন আর আপনাদের এই বদ্ধ ঘরে থাকতে হবে না। আপনারা তখন রাজপথে থাকবেন। কারণ কোনো স্বৈরাচার সরকারের পতন নিয়ম তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হয় না।’

আরও পড়ুন  পরিবহন ধর্মঘট প্রত্যাহার

 

নাগরিক অধিকার আন্দোলন মঞ্চ আয়োজিত এই অনুষ্ঠানটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও চিকিৎসা নিয়ে সরকারের নোংরা কৌশল বন্ধের দাবিতে করা হয়।

 

আয়োজক সংগঠনের সভাপতি নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, নাজিম উদ্দীন মাস্টার, খালেদা ইয়াসমিন প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ