জামালগঞ্জে সহকারি শিক্ষা কর্মকর্তার বিদায়ী অনুষ্ঠান

প্রকাশিত: 3:12 PM, July 14, 2016

সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদায়ী সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জনতা হোটেলে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আল আমিনের বিদায়ী অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার তালুকদার। সহকারী শিক্ষক নুরে আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, মো. সায়েম পাঠান, সাংবাদিক জিয়াউর রহমান, সহকারি শিক্ষক কামাল পাশা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সমশের আলী, রিয়াজ উদ্দিন, মানেবন্দ্র সরকার প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী সককারি শিক্ষা কর্মকর্তা মো. আল আমিনের হাতে অতিথি বৃন্দগণ পুরস্কার তুলে দেন।

সর্বশেষ সংবাদ