সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর ১টার দিকে একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।
মকবুল আহমদ ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেন।
মকুবল আহমদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া গ্রামে ১৯৩৯ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। পূর্বচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষা শেষে দাগনভূঞার কামাল আতাতুর্ক হাইস্কুলে ভর্তি হন। এরপর ১৯৫৭ সালে কৃতিত্বের সঙ্গে জয়লস্কর হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তিনি ১৯৫৯ সালে বি.এ. পাস করেন।
তিনি এক সময় দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার ছিলেন। পরে সংগ্রামের প্রকাশনা প্রতিষ্ঠান আল-ফালাহ’র চেয়ারম্যানও ছিলেন মকবুল।
ডা. শফিকুর রহমানের শোক
সাবেক আমিরে জামায়াত মকবুল আহমাদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সংগঠনটির বর্তমান আমি ডা. শফিকুর রহমান। তার ফেসবুক পেইজ থেকে বক্তব্যটি এখানে তুলে ধরা হলো।
চলে গেলেন ইসলামী আন্দোলনের এক বর্ণালী মুজাহিদ সাবেক আমীরে জামায়াত জনাব মকবুল আহমাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
আজীবনের এই দা’য়ী ইলাল্লাহ জামায়াতে ইসলামীর কঠিনতম সময়ের কাণ্ডারী। আমাদের জন্য রেখে গেলেন অনেক শিক্ষা এবং উদাহরণ। রাব্বুল আলামীন তাঁর এই গোলামের তামাম জিন্দেগীর সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে নেকিতে পরিণত করে দিন।
তাঁর নেক আমলগুলো কবুল করুন। শহীদ হিসেবে কবুল করে তাকে সম্মানিত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করুন। মহান রবের কাছে আবেগ ও বুকভরা আকুতি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি