জার্মানিকে ড্র থেকে বাঁচিয়ে দিলেন ক্রুস

প্রকাশিত: 2:42 AM, June 24, 2018

মাঠে ময়দানে ডেস্কঃ বিশ্বকাপ আসর থেকে জার্মানি ছিটকে যাবে এমনটা ক ভাবা যায় ! বর্তমান চ্যাম্পিয়ন দলের প্রথম ম্যাচটা খারাপ সময় গেছে। তাই বলে বিশ্ব আসরে নিজেদের জাত চেনাবে না জার্মানরা সেটা কি হয়। দলটির নাম জার্মানি। দুঃসময় কাটিয়ে ফিরতে সময় লাগেনি। প্রথম ম্যাচে মানিয়ে নিতে যা একটু সময় লেগেন। জার্মানি ছাড়া বিশ্বকাপ আসরের সুপার ফোর জমে উঠবে কি কিরে।

জার্মানি নিজেদের টিকে রাখলো বিশ্বকাপ আসরে। জার্মানিকে ড্র থেকে বাঁচিয়ে দিলেন ক্রুস। শেষ সময়ে ক্রুসের গোলে  সুইডেনকে ২-০ গোলে হারিয়ে অস্তিত টিকিয়ে রাখলো জার্মান।

 

শনিবার ( ২৩ জুন) স্থানীয় সময় রাত ১২টায় জার্মানি ও সুইডেনের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়।
ম্যাচের প্রথমার্ধে সুইডেন এগিয়ে থাকে জার্মানি কে এক গোল দিয়ে। বিরতি থেকে ফিরে খেলার ট্যাকটিস বদলে ফেলে জার্মানি। গোল পরিশোধ করে সুইডিশদের উপর চেপে বসে।  দলের ফুটবলারদের পরিশ্রম বৃথা যায়নি। অতিরিক্ত সময়ের ক্রুসের গোলে মাঠ ছেড়েছে  জার্মানি জয়ের আনন্দ নিয়ে।

আরও পড়ুন  মিলেমিশে যায় যখন আর্জেন্টাইন ভালবাসা

 

জার্মানি ম্যাচের মাত্র ৩ মিনিটের সময় যুযোগ পেয়েছিল। সুইডেনের গোলবারের ডানদিক দিয়ে ডিফেন্সচেরা আক্রমণ রচনা করে গোল পোস্টের একেবারে সামনে হেড থেকে ইউলিয়ান ড্রাক্সলারকে বল দিয়েছিলেন ওয়ার্নার। শটও নিয়েছিলেন ড্র্যাক্সলার। কিন্তু গ্র্যাঙ্কভিচ তার সেই প্রচেষ্টা রুখে দেন দক্ষতায়।

 

এর চার মিনিট পরে  আরো একটি আক্রমণ চালায় ড্র্যাক্সলার।  সুইডিশ গোলরক্ষকের বাধায় তার এই আক্রমণটিও ভেস্তে যায় জার্মানির।

সুইডিশরা কাউন্টার অ্যাটাকে বল নিয়ে ১২ মিনিটে এগিয়ে যায়। মার্কাস বার্গ একাই জার্মানির ডিফেন্স ভেঙে গোলবক্স সীমানায় ঢুকে পড়েন। সেখানে তাকে রুখে দিলেন বোয়েটাং ও নয়্যার। নিশ্চিত গোলবঞ্চিত হয় সুইডেন।

৩২ মিনিটে জার্মানি গোল হজম করে। বক্সের বেশ বাইরে থেকে আসা ক্লেসনের ক্রসটি বুক দিয়ে রিসিভ করে, ডি বক্সের ভেতরে ঢুকে ম্যানুয়েল নয়্যারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে জার্মানদের হতাশার রেখা ফেলে দেন ওলা টোইভেনেন।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা জার্মানি দ্বিতীয়ার্ধেই সমতায় ফিরলো।

আরও পড়ুন  আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান জামিনে মুক্ত

 

ম্যাচের ৪৮ মিনিটে টিমো ভার্নারের ক্রস থেকে বল পেয়ে গোল করতে কোন অসুবিধা হয়নি জার্মান স্ট্রাইকারের। সুইডিশ ডিফেন্ডারদের বাধা অতিক্রম করে দেয়া তার গোলটি জার্মান শিবিরে স্বস্তি এনে দেয়।

 

৯৪ মিনিটে সুইডেনের ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় জার্মানি। ফ্রি কিক নিতে এসে ক্রুস হালকা পাস দেন ম্যাচের প্রথম গোলস্কোরার রিউসের পায়ে। রিউস আবার হালকা পাস দেন টনি ক্রুসের পায়ে।

শেষ বাঁশি বাজার ঠিক ৫ সেকেন্ড আগে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে জার্মানিকে নিশ্চিত ড্র থেকে বাঁচিয়ে দিলেন  ক্রুস।

 

এই  জয়ে শেষ ষোল’র স্বপ্নে এগিয়ে গেল  বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ