জিপিএ-৫ পেয়েছে একলাখ শিক্ষার্থী

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ৪, ২০১৭

জিপিএ-৫ পেয়েছে একলাখ শিক্ষার্থী

প্রভাতবেলা ডেস্ক: ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়ার পর এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, এবার ১০টি শিক্ষাবোর্ডে পাসের হার ৮০.৩৫ শতাংশ। গতবার এই হার ছিল ৮৮.২৩ শতাংশ।

মন্ত্রী জানান, এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এই সংখ্যা ৫ হাজার কমেছে।

তবে এবার ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। গতবারের চেয়ে এবার ১ হাজার ১৯৫ জন বেশি জিপিএ ৫ পেয়েছে।

এবার ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন।

এসএসসি-সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন  দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দিয়ে প্রজ্ঞাপন

বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে।

গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ