সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক♦ জীবনের ভরদুপুরে চলে গেলেন ফয়েজ আহমদ বাবর। জৈন্তাপুর তৈয়ব আলী কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর আর নেই। আজ বৃহস্পতিবার(৬আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রভাতবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুকালে ফয়েজ আহমদ বাবরের বয়স ছিল ৫০ ছুঁই ছুঁই।
বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ ফয়েজ আহমদ বাবরকে এয়ার এম্বুলেন্সযোগে সিলেট থেকে ঢাকায় নেয়া হয়। স্বজন পরিজন রাজনৈতিক সহকর্মী সবার প্রাণান্তকর প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই মানুষ গড়ার কারিগর।
সুশীল রাজনীতিক ও শিক্ষক ফয়েজ আহমদ বাবর দু’দিন আগে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার রাতে তাকে সিলেট নগরীর নুরজাহান ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়। তাতেও কোন উন্নতি না হওয়ায় আজ দুপুরে তাকে ঢাকায় নেয়া হয়। ভর্তি করা হয় ল্যাব এইড হাসপাতালে।চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ফিরিয়ে দিয়ে পরপারে চলে গেলেন বাবর।
সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, তাঁর মরদেহ নিয়ে এম্বুলেন্সযোগে সিলেটের উদ্যেশে রওয়ানা হয়েছেন স্বজনরা। আগামীকাল বাদ জুমআ মরহুমের নিজ এলাকা সারিঘাট ঈদগাহ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হচ্ছে।
ফয়েজ আহমদ বাবর মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য ছাত্রছাত্রী, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজনীতি করতেন। ছিলেন স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা।
তার পিতা জৈন্তাপুর উপজেলার সারিঘাট নিবাসী মাস্টার মতিউর রহমানের সম্প্রতি ইন্তেকাল করেছেন।
জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন ফয়েজ আহমদ বাবরের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের জান্নাত কামনা করে বলেন, জৈন্তাবাসীর প্রতিটি অধিকার আর সংগ্রামের স্বপ্ন পুরুষ তুমি, প্রতিটি পরিকল্পনার বীজ তলায় চারা অংকুরোদগমে তুমি ছিলে চৌকস সংগঠক,বড্ড অভিমানী হয়ে চলে গেলে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি