সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২২
জুড়ীতে আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত। এম রাজু আহমদ ,জুড়ী♦
মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজার উদ্যোগে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় শনিবার প্রথমবারের মত এক দিনের আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিভাগের ৩৩ জন দাবাড়ু অংশ নেন। রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। ইউপি চেয়ারম্যান মাছুম রেজার সভাপতিত্বে এবং জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায়
পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মুসুদুর রহমান মল্লিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি অ্যাডভোকেট মুশতাক আহমদ মম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ইসহাক আলী, সমাজসেবক লিয়াকত আলী, এসোসিয়েশন অব চেস প্লেয়ার মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলী, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হারিস মোহাম্মদ প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি