সিলেট | |
প্রকাশিত: 1:38 AM, June 21, 2020
জুড়ী অফিস♦করোনা ভাইরাসের কারণে জুড়ীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকার অসহায়, কর্মহীন মানুষকে ত্রান সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তারই ধারাবাহিকতায় শনিবার জুড়ী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ান, বিয়ানীবাজার এর উদ্যোগে জুড়ী বিওপি এলাকায় ৩৭ পরিবার, লাঠিটিলা বিওপি এলাকায় ১৫৬ পরিবার, শেলুয়া বিওপি এলাকায় ৬২ পরিবার, মোকামটিলা বিওপি এলাকায় ৩২ পরিবার, ফুলতলা বিওপি এলাকায় ৭৪ পরিবার, ডাকটিলা বিওপি এলাকায় ৩৩ পরিবার ও রাজকী বিওপি এলাকায় ৮৩ পরিবারসহ মোট ৪৭৭ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ান, বিয়ানীবাজার-এর সিইও লেঃ কর্নেল গাজী শহীদুল্লাহ, সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, জুড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেন, লাঠিটিলা কোম্পানী কমান্ডার সুবেদার মো. জাকির হোসেন, লাতু কোম্পানী কমান্ডার সুবেদার মো. লোকমান হাকিম, ফুলতলা কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল আওয়াল মুন্সীসহ বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
বিজিবি ৫২ ব্যাটালিয়ান, বিয়ানীবাজারের সিইও কর্ণেল লেফটেন্যান্ট মো. শহীদুল্লাহ জানান, বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার কারণে বিজিবি প্রধানের নির্দেশে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রান সামগ্রী ২য় ধাপে আমরা গরিব, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করেছি।
এসবের মধ্য রয়েছে- ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২কেজি ডাল ও ৫০০ গ্রাম লবণ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি