সিলেট | |
প্রকাশিত: 9:08 PM, May 18, 2020
এম রাজু আহমেদ, জুড়ী: নিজ পরিবারের পক্ষ থেকে প্রায় ১২শ মানুষকে ঈদসামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের জুড়ী জায়ফরনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
শারীরিক দূরত্ব বজায় রেখে সোমবার ১৮ মে স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ও মদিনা কমিউনিটি সেন্টারে চেয়ারম্যান হাজী মাসুম রেজার উপস্থিতিতে প্রথম দিনে ৮০০ মানুষের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাকি খাদ্যসামগ্রী মঙ্গলবার ১৯ মে ইউনিয়নের আওতাধীন মানিকসিংহ, ভুয়াই, হাসনাবাদ, বাহাদুরপুর, শাহাপুর, ও নয়াগ্রাম এলাকার মানুষের মধ্যে প্রদান করা হবে।
প্রথম দিনে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, দুর্নীতি দমন কমিশন জুড়ীর সভাপতি তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, বাংলাদেশ চলচ্চিত্রের প্রযোজক জাফর ইমামী সায়েম, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমন, মুজাহিদুল ইসলাম জয়দুল প্রমুখ।
চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, আমার পরিবারের অধিকাংশ সদস্য প্রবাসী। আমিও যুক্তরাজ্য প্রবাসী ছিলাম। পরিবারের সকলের উদ্যোগে জায়ফরনগর ইউনিয়নের প্রায় ১২শ মানুষকে ঈদ সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছি। করোনা মহামারির পরেও সাধ্যমতো মানুষকে সহযোগিতা করে যাবো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি