সিলেট | |
প্রকাশিত: 6:12 PM, April 12, 2021
প্রভাতবেলা ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে জুয়া খেলতে বাধা দেয়ায় স্ত্রী মোসলেমা বেগম আইরিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের মা নূর জাহানকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।
সোমবার সকালে ওই উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে আইরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত মোসলেমা বেগম আইরিন ওই গ্রামের জীবন মিয়ার স্ত্রী।
স্থানীয়দের দাবি- আইরিনকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী ও শাশুড়ি। ঘটনার পর থেকে জীবন মিয়ার খোঁজ না পেয়ে তার মা নূর জাহানকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, ইসলামপুর ভাঙ্গার পাড়ের আব্দুর রউফের ছেলে জীবন মিয়ার সঙ্গে কয়েক বছর আগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বুজরুক শমসের নগরের আহাদ আলীর মেয়ে মোসলেমা বেগম আইরিনের বিয়ে হয়। জীবন নিয়মিত জুয়া খেলে টাকা নষ্ট করায় আইরিন প্রতিবাদ করছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতো। সোমবার সকালে আইরিন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই মঞ্জুরুল হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। পলাতক জীবন মিয়ার খোঁজ চলছে। তার মা নূর জাহানকে আটক করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি