সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
এমরান আহমেদ, ফেঞ্চুগঞ্জ(সিলেট) ♦ সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী আব্দুল আওয়াল কয়েসকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি সংগঠনের পক্ষ থেকেও বিজয়ী সদস্যকে অভিনন্দন জানানো হয়।
জেলা পরিষদের উপ- নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল কয়েছ (হাতি মার্কা)। উপ নির্বাচনে মোট ৯৪ ভোটের মধ্যে ৭১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি টিউবওয়েল মার্কা নিয়ে শামিম আহমদ চৌধুরী পেয়েছেন ১১টি ও তালা মার্কা নিয়ে এইচ.এম খালেদ আহমেদ পেয়েছেন ১০ টি ও জাহেদ হাসান পেয়েছেন ২টি ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহন অনুষ্টানে কোন বিশৃঙ্খলতার খবর পাওয়া যায় নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি